Header Ads

চিট-ফান্ড তদন্তের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন নাগেশ্বর রাও!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে গোটা দেশে বড় রকমের সাফল্য পেয়েছে বিজেপি ও তাদের সহযোগী দল। আর এই জয়ের পরেই এই রাজ্যে চিট-ফান্ড তদন্তের গতি বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
আজ শহরে পা রাখছেন সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাও। নিজাম প্যালেসে সিবিআই-এর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। এক সূত্রের দাবি, বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে খোঁজ খবর নিতে ও তদন্তের গতি বাড়াতে রাজ্যে আসছেন নাগেশ্বর রাও।
এই রাজ্যে যেসব গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই-এর হাতে রয়েছে, সেগুলির অগ্রগতি নিয়ে জানতে বৈঠক করবেন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের সঙ্গে। চিট-ফান্ড দুর্নীতি ও নারদা কেলেঙ্কারি নিয়ে মূলত আলোচনা হবে এই বৈঠকে।
নারদা মামলা সহ বিভিন্ন চিট-ফান্ডের আর্থিক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে যেসব অফিসাররা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলবেন নাগেশ্বর রাও।
কতদূর তদন্ত এগিয়েছে, এবার কোন পথে এগোবে তদন্ত,  চিট-ফান্ড মামলাগুলির পরবর্তী তদন্তের রূপরেখা ঠিক করতে আজকের এই বৈঠক। আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা মাথাদের ধরতে আজকের বৈঠকে রণনীতি ঠিক হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.