Header Ads

এনআরএস কাণ্ডে ডাক্তারদের পাশে মেয়র কন্যা সাব্বা!

নজরবন্দি ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করলেন খোদ মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে সাব্বা। ফেসবুক পোস্টে সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ফিরহাদ হাকিম।
তৃণমূলের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তিনি। পুর ও নগরোয়ন্নমন্ত্রীর পাশাপাশি ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রও। তাঁর মেয়ে সাব্বা পেশায় একজন চিকিৎসক। যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। ফেসবুকে সাব্বা হাকিম লিখেছেন, "সরকারি ও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছে ডাক্তাররা। শুধুমাত্র জরুরি বিভাগে কাজ হচ্ছে। মানবিকতার খাতিরেই অন্য পেশাদারের মতো আমরা কাজ পুরোপুরি বন্ধ করে দিতে পারি না। আর যাঁরা বলছেন, অন্য রোগীদের কি দোষ?, তাঁরা বর্তমান সরকারের কাছে জানতে চান,
যেসব পুলিশ-কর্মী সরকারি হাসপাতালে মোতায়েন থাকেন, তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যখন হাসপাতালে দুটি ট্রাকে বোঝাই করে দুষ্কৃতীরা ঢুকল, তখন বাড়তি পুলিশ কেন পাঠানো হল না? কেন হাসপাতাল চত্বরে এখনও গুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে আর ডাক্তারদের মারছে?

এই বক্তব্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।  মেয়র কন্যার এই বক্তব্য নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.