Header Ads

মুখ্যমন্ত্রী কার্যত হুমকি দিয়েছেন।নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। ঘোষণা জুনিয়র ডাক্তারদের।

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি দেন ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার তারই পাল্টা দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।আন্দোলনকারীদের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নাহলে আন্দোলন চলবে।
এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই এনআরএস হাসপাতালে জেনারেল বডি (জিডি) মিটিং করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পরই তাঁরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের হুমকি দিয়েছেন। তাঁরা এই হুমকির কাছে মাথা নত করবেন না। আন্দোলন চালিয়ে যাবেন। উল্টে তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.