Header Ads

মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন মুকুল রায়!

নজরবন্দি ব্যুরো: এক বছরের বেশি সময় হল তৃণমূল ছেড়েছেন মুকুল রায়। এখন তিনি বঙ্গের গুরুত্বপূর্ণ বিজেপি নেতা। দলবদলের পর থেকে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মুকুল রায়।
এবার হিটলারের সঙ্গে মুখ্যমন্ত্রীকে তুলনা করে মুকুল রায় বলেন, উনি যেভাবে হস্টেল খালি করার কথা বলছেন তা অনৈতিক।
আহত ডাক্তারের প্রতি কোনও সহানুভূতি না দেখিয়ে উল্টে হুঁশিয়ারি দিচ্ছেন। এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী হিসেবে পুরোটাই ব্যর্থ তিনি। ওনার পদত্যাগ করা উচিত।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে গরীবদের চিকিৎসার বিষয়টি যেমন দেখা উচিত, তেমনি হাসপাতালে চাকরি করতে গিয়ে যারা বারবার নিগৃহীত হচ্ছেন সেটা সমান ভাবে দেখা উচিত। কোনও ডাক্তার নিজস্ব দায়িত্ববোধ থেকে রোগীকে তার পরিষেবা থেকে বঞ্চিত করে না।
তা সত্ত্বেও তাদের প্রতি যে আচরণ হচ্ছে তার বিরুদ্ধে কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি এই সরকার। কারণ চিকিৎসকদের উপর যারা হামলা করছে তাদের একাংশ তৃণমূলের সমর্থক।"  তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন, বহিরাগত। বহিরাগতরা কি মঙ্গলগ্রহ থেকে আসে? ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিহ্নিত করুন, কোন বহিরাগত এসে ওখানে আন্দোলন করছে ? বাচ্চা বাচ্চা ছেলেরা জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি করছে। উনি বলছেন ২৫ লাখ টাকা খরচ হয়। এই টাকাটা কি ওনার পকেট থেকে যায় না কি ? এটা রাজ্যের মানুষের টাকা। ছাত্ররা তাদের মেধায় এই জায়গায় পৌঁছেছে। তাই আমি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"

মুকুল রায়ের এই বক্তব্য থেকে পরিষ্কার তিনি এবং তাঁর দলের পূর্ণ সমর্থন আছে ডাক্তারদের দিকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.