দাবি পূরণ হলেই কাজে নামব: জানালেন আন্দোলনকারী ডাক্তাররা
নজরবন্দি ব্যুরো: হাসপাতালের মধ্যে তাঁদের নিরাপত্তার দাবি পূরণ হলেই তবে তাঁরা কাজে যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন এনআরএস–এর আন্দোলনকারীরা।
এদিন চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত এবং সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল কয়েকজন আন্দোলনকারী। বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা জানালেন, "আমরা চাই রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে উপযুক্ত নিরাপত্তা এবং এনআরএস–এ গত ১০ তারিখ যারা চিকিৎসকদের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। আমাদের দাবি ন্যায্য। রাজ্যপাল আমাদের কথা শুনেছেন। আজ সন্ধ্যায় তিনি সর্বদল বৈঠক ডেকেছেন।
দেখুন, আমরা সবাই হাসপাতালেই আছি। কেউ তো বাড়িতে নেই। দাবি পূরণ হলেই আমরা সঙ্গে সঙ্গে কাজে যোগ দেব। উপযুক্ত নিরাপত্তা মানে হাসপাতালে সশস্ত্র পুলিশ মোতায়েন রাখতে হবে।" একইসঙ্গে তাঁরা যোগ করেছেন, বহির্বিভাগ বন্ধ করে আন্দোলন চালালেও প্রায় সব হাসপাতালেই জরুরি পরিষেবা স্বল্প সংখ্যায় হলেও চলছে। জরুরি পরিষেবা তাঁরা বন্ধ করেননি। এসএসকেএম–এ করা মুখ্যমন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক বলে ক্ষোভ উগরে দেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলেছেন, রাজ্য সরকার বললে তাঁরা সবাই হস্টেল খালি করে দেবেন। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

No comments