এনআরএস কাণ্ড নিয়ে ফিরহাদ-কন্যা সাবা হাকিমের ফেসবুক পোস্ট নিয়ে চাঞ্চল্য। কি আছে সেই পোস্টে?
নজরবন্দি ব্যুরোঃ এন আর এস কাণ্ডে যখন গোটা রাজ্য তোলপাড়, দুদিন ধরে গোটা রাজ্যের হাসপাতালের আউটডোর বন্ধ, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যখন ভেঙে যাবার মুখে ঠিক তখনি তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাবা হাকিমের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হল জল্পনা। কি সেই ফেসবুক পোস্ট? রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাবা হাকিম কলকাতারই একটি বেসরকারি মেডিক্যাল কলেজে কর্মরত। বুধবার রাতের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "যাঁরা প্রশ্ন তুলছেন, অন্য রোগীদের কী দোষ, তাঁরা দয়া করে সরকারকে প্রশ্ন করুন, সরকারি হাসপাতালে মোয়াতেন থাকা পুলিশ অফিসাররা ডাক্তারদের রক্ষা করার জন্য কিছুই করেন না কেন?
দয়া করে তাঁদের প্রশ্ন করুন যে, যখন দুটো ট্রাকে বোঝাই হয়ে গুন্ডারা এল, তখন অবিলম্বে আরও বাহিনী পাঠানো হল না কেন?"তবে তিনি তাঁর পস্তের শেষ লাইনে যে কথাটি লিখেছেন তা খুব তাৎপর্য পূর্ণ ফিরহাদ-কন্যার ফেসবুক পোস্টের শেষ লাইনটা এই রকম। ‘বিশেষ দ্রষ্টব্য’ হিসেবে ওই লাইনটিকে উল্লেখ করেছেন শাবা। তার পর লিখেছেন,"আমাদের নেতার নিষ্ক্রিয়তা এবং নীরবতায় একজন তৃণমূল সমর্থক হিসেবে আমি গভীর ভাবে লজ্জিত." ‘আমাদের নেতার নিষ্ক্রিয়তা’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন তা খুব সহজেই অনুমেয়। তবে এই ঘটনার জন্য বাবা ফিরাদ হাকিমের বক্তব্য কি না তাঁর মেয়ে সাবাই বা ঠিক কি বলতে চেয়েছেন তা জানা যায়নি।তবে সাবা হাকিমের এই পোস্ট ঘিরে যে নতুন বিতর্কের জন্ম দিল তা পরিস্কার।

No comments