Header Ads

এবার মোহন বাগানে আসছেন নতুন বিদেশি স্ট্রাইকার!

নজরবন্দি ব্যুরো: এবার দলগঠনে চমক দিয়েছে মোহনবাগান। ৪৭ বছর বয়সী স্পেনের হোসে অ্যান্তোনিও 'কিবু' ভিসুনাকে কোচ করেছে বাগান কর্তারা। এর পাশাপাশি, সহকারী কোচ হিসাবে মোহনবাগান নিযুক্ত করেছে টমাজ টিসর্জকে।
টমাজ উয়েফা এ এবং উয়েফা এ এলিট যুব ডিগ্রিধারী কোচ।

কোচের পরে ফুটবলার হিসাবে তারা নিচ্ছে সেনেগালের নামকরা স্ট্রাইকার আমাদু সাম্বকে(৩১)। এই ফুটবলার ইতালির দ্বিতীয় ডিভিশনের দল মঞ্জা ফুটবল ক্লাবে খেলা শুরু করেন ২০০৮ সাল থেকে। ইতালির ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে তাঁকে দলে নেয় ইতালির সিরিএ-র দল হেল্লাস ভেরোনা। এই মুহূর্তে তিনি মালতার জাতীয় লিগের দল জিজিরা ইউনাইটেডের হয়ে খেলছেন। ২০১৭ সালে সেখানে যোগ দেন।
৩১ ম্যাচে ২৭ গোল করেছেন। বর্তমান ক্লাবের সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। আর তার পরেই কলকাতায় আসছেন এই ফুটবলার।

আর এই খবরে বেশ খুশি বাগান সমর্থকরা। এখন দেখার বাগানে এসে কেমন খেলা উপহার দিতে পারেন এই স্ট্রাইকার। আর তা দেখার জন্য মুখিয়ে আছে বাগান সমর্থকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.