ফের নিয়োগ দুর্নীতি, মেধাতালিকা নিয়ে একাধিক প্রশ্ন
নজরবন্দি ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এখন সবার জানা। স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে রাস্তায় নামতে হয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের।
আর এবার কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে তৈরি হল বিতর্ক।
যোগ্যতা কম থাকা পরীক্ষার্থীকে প্যানেলভুক্ত করার অভিযোগের পর এবার বেশি নম্বর পেয়েও মেধাতালিকায় নাম না থাকার অভিযোগ উঠল। পরীক্ষার্থীদের একটা বড় অংশের অভিযোগ, নম্বর বেশি থাকার পরও বহু প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় নেই।ক্যাপ্টেন দিলীপের নেতৃত্বে '২১-শে বাংলায় খেলবেন মুকুল। বড় দায়িত্বে শুভ্রাংশু। #Exclusive পরীক্ষা দিয়ে বেশি নম্বর পেয়েও মেধাতালিকায় স্থান না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান তারা কি করে করবেন, তা নিয়েও বেশ চিন্তায় পরীক্ষার্থীরা।
কেননা, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটাই ফাঁকা পড়ে রয়েছে এখনও।
ফলে, এই মেধাতালিকা বিভ্রাট কীভাবে মেটানো হবে বা কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে, তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা।
পরীক্ষার্থীদের একটা বড় অংশের প্রশ্ন, কমিশনের চেয়ারম্যানের অবর্তমানে কীভাবে তৈরি হল এই মেধাতালিকা?
অভিযোগ, বিভিন্ন বিষয়ে তাঁরা দেখতে পেরেছেন, অ্যাকাডেমিক নম্বর কম থাকার পরও বহু প্রার্থীর নাম প্যানেলে এসে গিয়েছে। তাও আবার তালিকার প্রথম দিকে। অভিযোগ, ৪০ স্কোর নিয়েও প্যানেলে ডাক পাননি অনেকেই। কিন্তু, আবার এর থেকে কম নম্বর পেয়েও অনেককে প্যানেলভুক্ত করা হয়েছে। আর এই নিয়ে ক্ষোভে তৈরি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে।

No comments