Header Ads

দোভাল-অমিত শাহের বৈঠক, বিশেষ গুরুত্ব পেতে পারে 'বাংলার সন্ত্রাস' প্রসঙ্গ।

নজরবন্দি ব্যুরো: গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, সোমবার সকালেই দিল্লিতে শুরু হয়েছে সেই বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলার সন্ত্রাস প্রসঙ্গে সিদ্ধান্ত হতে পারে এই সভায়। এমনটাই দাবি বিশেষ সূত্রের। পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সন্ত্রাসে উত্তপ্ত রাজ্য।
তৃণমূল কর্মীর পাশাপাশি বিজেপি কর্মীদের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর তাতেই তৎপর হয়েছে কেন্দ্র।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তিনি।

যদিও এই হিংসার ঘটনায় নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কার্যত সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যকে। রবিবারই সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়।

ভোট পরবর্তী সন্ত্রাসে শনিবার সন্দেশখালির ন্যাজাটে মৃত্যু হয়েছে চারজনের। যদিও মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। বিজেপির দাবি, তাঁদের পাঁচ কর্মীকে খুন করেছে তৃণমূলের গুণ্ডারা। তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্য দুজন বিজেপি কর্মী, ও একজন তৃণমূল। এই পরিস্থিতিতে উদ্বেগ-প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.