ক্যাপ্টেন দিলীপের নেতৃত্বে '২১-শে বাংলায় খেলবেন মুকুল। বড় দায়িত্বে শুভ্রাংশু। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ তাঁর ঝোড়ো ব্যাটিং এর সামনে ১৯এ কার্যত অর্ধেক রাজ্য খুইয়েছে তৃণমূল। তাই দিলীপ ঘোষের নেতৃত্বেই ২১-এর নির্বাচন লড়তে চলেছে বিজেপি। সচীন সৌরভের জুটির মত ২১ বিধানসভা নির্বাচনে ওয়ান ডে 'খেলবে' দিলীপ-মুকুল জুটি। ক্যাপ্টেন দিলীপের নেতৃত্বে টিমের গুরুত্বপূর্ন সদস্য মুকুল নাম্বার ২ পজিশনে থেকে পরিচালনা করবেন নির্বাচন। দুজনের লক্ষ একটাই রাজ্য থেকে সমূলে তৃণমূল কে উৎখাত করা।
মুকুল রায় এবং দিলীপ ঘোষ উভয়েই জোর দিতে চলেছেন দলীয় সংগঠনে। ১৮টি লোকসভা আসন জেতার পরও রাজ্যের প্রায় ২০ হাজার বুথে সংগঠন নেই বিজেপি-র, যা বিধানসভা নির্বাচন জেতার পথে বড় অন্তরায় হতে পারে। তাই বুথ স্তরে বিজেপি-কে আগামী ৬ মাসের মধ্যে শক্তিশালী করে ফেলাই লক্ষ।
লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্য বিজেপি-তে ঘটতে চলেছে একাধিক রদবদল। একাধিক সাংগঠনিক পদে রদবদল হবে নেতৃত্বের। সূত্রের খবর ভাল পদ পেতে পারেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়, ভারতী ঘোষ মাফুজা খাতুন রা। শুভ্রাংশু রায় বিজেপি-র বিধানসভার পরিষদীয় দলনেতা হতে পারেন, তাকে দেওয়া হতে পারে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব।
পাশাপাশি সাংসদ হওয়ার পর দলের রিতী মেনে মহিলা মোর্চার প্রধানের দায়িত্ব থেকে সরছেন লকেট, তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন ভারতী ঘোষ। সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরী সরছেন দায়িত্ব থেকে। সুভাষ সরকার-ও লকেটের মত সাংসদ হওয়ার পর অব্যাহতি পাচ্ছেন সংগঠকের দায়িত্ব থেকে। অন্যদিকে মাফুজা খাতুন কে সংখ্যালঘু সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর বিজেপি সূত্রে।

No comments