Header Ads

মির্জাকে ফের জেরা, নারদের জাল গোটাতে চাইছে সিবিআই।

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পরেই নারদ কাণ্ড নিয়ে তৎপর হয়ে উঠেছে সিবিআই। আজ সোমবার সকালে ফের নিজাম প্যালেসে হাজিরা দিলেন আইপিএস এসএমএইচ মির্জা।
নারদা তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই আইপিএস অফিসারের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগেও এই পুলিশ কর্তাকে একাধিকবার তলব করা হয়েছিল। তবে নতুন করে কিছু তথ্য মেলায়, এদিন তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সম্প্রতি টানা ৪ ঘণ্টা ধরে মির্জাকে জেরা করে সিবিআই। কিন্তু আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে এদিন ফের বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারকে জেরা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এক সূত্রের দাবি, এদিন তার কাছ থেকে তদন্তকারী অফিসাররা জানতে চাইবে,তার মাধ্যমে শাসক দলের কোনও নেতার কাছে নারদ কাণ্ডের টাকা যেত কিনা। অভিযোগ,প্রশাসনের কিছু কর্তাদের মাধ্যমেই বিরাট অঙ্কের টাকা তাদের কাছে নিয়মিত পৌঁছে যেত।
এর আগে নারদা-কাণ্ডে ম্যাথুর কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন এসএমএইচ মির্জা। তবে তিনি দাবি করেছিলেন, অনাথ আশ্রমের শিশুদের জন্য ডোনেশন হিসেবে ওই টাকা তিনি নিয়েছিলেন। প্রথমে অস্বীকার করলেও আদালত যখন জানায় যে, স্টিং অপারেশনে ম্যাথুর তোলা মির্জার টাকা নেওয়ার ফুটেজ আসল। তারপর তিনি অপরাধ স্বীকার করেন। তার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.