২০২০ সালের জানুয়ারীতে শিক্ষক-সরকারী কর্মী সবার ক্ষোভ মেটাবে রাজ্য সরকার?? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ডিএ, পে কমিশন, প্রাথমিক শিক্ষক দের পিআরটি স্কেল সব কিছু আটকে হাজার হাজার ক্লাব কে লক্ষ লক্ষ টাকা দিয়েছে মমতা সরকার। ফল মিলছিল ভালই, কিন্তু পাশা উলটে গেছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে। রাজ্যের ৪২ টি আসনের ৪১টিতে সরকারি কর্মী শিক্ষকদের ভোটে হেরে গেছে তৃণমূল। শুধু তাই নয় ৪০% ভোট পেয়ে ১৮টি আসনে জয় পেয়েছে বিজেপি, তাই সামাজিক কল্যান সাধনে সাহায্য প্রাপ্ত ক্লাবের ভূমিকা যে কি তা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি সময় লাগেনি। টাকা নিয়ে ক্লাব গুলো কি করেছে এতদিন পর তাঁর হিসেব চেয়েছেন তিনি।
অন্যদিকে নির্বাচনের ফল বিশ্লেষণে বসে দলের শিক্ষকনেতাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।আরও পড়ুনঃ বিজেপি কর্মী খুনে সাজাহান কে সাহায্য পুলিশের? দলের শিক্ষক নেতারা শিক্ষা মন্ত্রীর কাছে জানতে চান, শিক্ষক বদলি নিয়ে দলীয় সংগঠনের পরামর্শ শোনেনি সরকার, কেন? ক্লাব-পুজো কমিটিকে টাকা বিলোনো হচ্ছে অথচ শিক্ষক-সরকারী কর্মীরা বঞ্চিত! কেন?
সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় নির্বাচনের প্রচারে শিক্ষকদের বাড়ি গিয়ে যথেষ্ট ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ডিএ, পে কমিশন, পিআরটি স্কেলে বেতন নিয়ে প্রশ্নের যথাযত উত্তর দিতে পারেননি তাঁরা। যদিও পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নেতাদের প্রশ্নবানের কোন জবাব দিতে পারেন নি সেদিন।
কিন্তু পরিস্থিতি-র সাথে নিজেদের নীতি বদলাতে সচেষ্ট হয়েছে দল বলে জানাচ্ছে তৃণমূলের একটি সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল নেতা জানিয়েদেন। কর্মচারীদের ডিএ, পে কমিশন সহ শিক্ষকদের পিআরটি স্কেল নিয়ে চমক দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই।এবার অভিষেককে কটাক্ষ মন্ত্রী শুভেন্দুর! তা কি সেই চমক? পে কমিশন তো পিছিয়েই গেল? প্রশ্নের উত্তরে মুচকি হেসে নেতা জানান "২০২০ সালের জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করুন, ব্যাপারটা দিদি নিজেই ট্যাকেল করছে! ভুলে যাবেন না ওনার নাম মমতা ব্যানার্জী"।কিন্তু ততদিন এই সরকার টিকবে তো? প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আজ নবান্নে শিক্ষা দফতরের আধিকারিক দের ডেকেছেন মুখ্যমন্ত্রী, থাকবেন শিক্ষামন্ত্রীও। আলোচনা হবে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে।রিভিউ কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।ব্রেকিংঃ সবসময় 'দাও-দাও' চলবে না! ভেঙেও না মচকে বেতন বৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। #Exclusive

No comments