Header Ads

সবসময় 'দাও-দাও' চলবে না! ভেঙেও না মচকে বেতন বৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ডিএ, পে কমিশন, প্রাথমিক শিক্ষক দের পিআরটি স্কেল সব কিছু আটকে হাজার হাজার ক্লাব কে লক্ষ লক্ষ টাকা দিয়েছে মমতা সরকার। ফল মিলছিল ভালই, কিন্তু পাশা উলটে গেছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে। রাজ্যের ৪২ টি আসনের ৪১টিতে সরকারি কর্মী শিক্ষকদের ভোটে হেরে গেছে তৃণমূল। শুধু তাই নয় ৪০% ভোট পেয়ে ১৮টি আসনে জয় পেয়েছে বিজেপি, তাই সামাজিক কল্যান সাধনে সাহায্য প্রাপ্ত ক্লাবের ভূমিকা যে কি তা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি সময় লাগেনি। টাকা নিয়ে ক্লাব গুলো কি করেছে এতদিন পর তাঁর হিসেব চেয়েছেন তিনি।
অন্যদিকে নির্বাচনের ফল বিশ্লেষণে বসে দলের শিক্ষকনেতাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। দলের শিক্ষক নেতারা শিক্ষা মন্ত্রীর কাছে জানতে চান, শিক্ষক বদলি নিয়ে দলীয় সংগঠনের পরামর্শ শোনেনি সরকার, কেন? ক্লাব-পুজো কমিটিকে টাকা বিলোনো হচ্ছে অথচ শিক্ষক-সরকারী কর্মীরা বঞ্চিত! কেন?
Breaking News: পুলিশ কথা শুনছে না! কড়া ব্যাবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন রনং দেহী 'অগ্নিকন্যা'। #Exclusiveসংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় নির্বাচনের প্রচারে শিক্ষকদের বাড়ি গিয়ে যথেষ্ট ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ডিএ, পে কমিশন, পিআরটি স্কেলে বেতন নিয়ে প্রশ্নের যথাযত উত্তর দিতে পারেননি তাঁরা। যদিও পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নেতাদের প্রশ্নবানের কোন জবাব দিতে পারেন নি সেদিন।
কিন্তু আজ নবান্নে বিভিন্ন দফতরের ৫২ জন আধিকারিক কে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, ছিলেন শিক্ষামন্ত্রীও। আলোচনা হয় শিক্ষকদের দাবিদাওয়া, কর্মচারীদের বেতন, ডিএ এবং পে কমিশন নিয়েও। রিভিউ কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক, কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন৷তিনি জানান‘ "চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে তাঁর সরকার কে, তাও গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে৷ কিন্তু, সবসময় এটা দাও, ওটা দাও করলে কী করে হবে? টাকা আসবে কোথা থেকে৷ মনে রাখবেন আমরাই একমাত্র ১৩৪ শতাংশ ডিএ দিচ্ছি৷ বাম আমলের ডিএ আমাদের দিতে হচ্ছে৷" ষষ্ঠ পে কমিশন ইস্যুতে তিনি বলেন, "আগে পে কমিশন রিপোর্ট দিক৷ ওই রিপোর্ট দেখে সাধ্যমত চেষ্টা করব৷"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.