পুলিশ কথা শুনছে না! কড়া ব্যাবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন রনং দেহী 'অগ্নিকন্যা'। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বলেছিলেন ৪২ এ ৪২, বাস্তবে হয়েছে মাত্র ২২! সাম্প্রতিক লোকসভা নির্যাবাচনের ফল যা হবে আশা করেছিলেন তার প্রায় অর্ধেক আসন পেয়ে রীতিমত বেকায়দায় পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি সমর্থকরা একাধিক যায়গায় রাম নাম করে তাঁর পেছনে লাগা শুরু করেছে। উস্কানিতে রেগে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে এসে সরাসরি রনং দেহী মূর্তিতে তেড়ে গেছেন তাঁদের
এমন অবস্থা যে তিনি নিজে স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ধর্না মঞ্চে যোগ দিয়েছেন। পরিস্থিতি নির্দেশ করছিল যে মমতা বন্দোপাধ্যায়ের হার থেকে পুলিশের নিয়ন্ত্রনের রাস কিছুতা আলগা হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই। কিন্তু এবার সেই ধারনাতে কার্যত শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।
আজ নবান্নে ৫২ জন বিভিন্ন দফতরের আধিকারিকদের ডেকে বৈঠক করছিলেন মখ্যমন্ত্রী। সেখানেই পুলিশ কে হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকটি জায়গায় বেশ কয়েকজন ওসি নির্দেশ পালন করছেন না৷ বেশ কয়েকটি জায়গায় আইসিরা নিজেদের দায়িত্ব পালন করছেন না৷ আমরা সব দেখছি৷ তবে, এইসব বেশি দিন চলবে না৷ দায়িত্ব পালন না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷" পাশাপাশি তিনি ইঙ্গিত করেন পুলিশ এইসব বিজেপি-র নির্দেশে করছে। শুধু তাই নয় তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন "বিজেপি শড়কার ভাঙার চেষ্টা করছে, কিন্তু তা হবেনা। নির্বাচন হবে সঠিক সময়ে অর্থাৎ ২ বছর পরেই।"

No comments