দেশের ১ নম্বর বাংলা, দাবি মুখ্যমন্ত্রীর।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। অপরদিকে নবান্নে তখন ৮ বছরের তৃণমূল সরকারের কাজের খতিয়ান পেশ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একের পর এক তুলে ধরলেন রাজ্য সরকারের সাফল্যের কথা। সরকারের ৮ বছরের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা রূপায়নে দেশে এক নম্বর বাংলা। তিনি বলেন, পরিকল্পনা খাতে খরচ বেড়েছে ৮ গুণ। তাই পরিকাঠামো খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, জিএসটি বাবদ সরকারের আয় বেড়েছে। ২০১৭-১৮ সালে প্রায় ২৩ শতাংশ আয় বেড়েছে সরকারের। আবার সামাজিক খাতে ব্যয় ৯ গুণ বৃদ্ধি পেয়েছে।
যেমন কৃষিতে ব্যয় বৃদ্ধি হয়েছে ৪০ % । এর পরেই বলেন, চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করা হয়েছে। ১০০ দিনের কাজে যাতে কোনও অবহেলা না হয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, ১০০ দিনের কাজে কোনও অবহেলা বরদাস্ত করা হবে না। পাশাপাশি, ডিজিটাল রেশন কার্ড নিয়েও আজ বিশেষ পদক্ষেপ নেবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কারও ডিজিটাল রেশন কার্ড না থাকলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

No comments