অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের যুবরাজের। পড়ে থাকল গৌরবের ইতিহাস।
নজরবন্দি ব্যুরোঃ গতকাল দ্যা ওভালে অস্ট্রেলিয়া কে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বিরাট বাহিনী। কিন্তু তাঁর মধ্যেই আজ ক্রিকেট প্রেমীদের কাছে দুঃখের খবর শোনালেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ, যুবরাজ সিং।
তখন ভারতীয় ক্রিকেটের ব্যাটন সৌরভ গাঙ্গুলির হাতে, সময় টা ২০০০ সাল। কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নক আউট ট্রফিতে ভারতের হয়ে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮০ বলে ৮৪ রানের ইনিংস খেলে বিশ্বকে জানান দিয়েছিলেন তিনি ক্রিকেটের যুবরাজ হতে এসেছেন। ২০১৯ এর পর অবসর নেবেন বলে জানিয়েছিলেন আগে কিন্তু কথা রাখলেন না। যুবি দেশের হয়ে ৪০টি টেস্ট ৩০৪ টি ওয়ান ডে আর ৫৮ টি ২০-২০ খেলেছেন।
সাংবাদিক বৈঠক করে অবসরের সিদ্ধান্ত ঘোষনার সময় বললেন, ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল, টোয়েন্টি টোয়েন্টি ২০০৭ বিশ্বকাপে ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মারা এবং লাহৌরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তাঁর ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।
২০১১ বিশ্বকাপ প্রায় একার হাতেই ভারত কে এনে দিয়েছিলেন যুবরাজ। ক্যান্সার আক্রান্ত যুবি সাময়িক ভাবে খেলা ছেড়ে দূরে থাকলেও ফিরে এসেছিলেন দারুন ভাবে, ইচ্ছে ছিল জাতীয় দলে ফেরার। কিন্তু বোধহয় তা আর হওয়ার নয় ভেবেই অবসরের সিদ্ধান্ত টা নিয়েই ফেললেন।

No comments