Header Ads

রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপিঃ মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। অপরদিকে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। আর এরই মাঝে এবার সন্দেশখালির ঘটনায় উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
আর এই সব নিয়ে রাজ্যে গেরুয়া শিবিরের তোপের মুখে বারবার পড়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন।

সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। এই গুজব ছড়িয়ে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। রাজ্যে এই গুণ্ডামি বরদাস্ত করা হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, এইসব আটকাতে। রাজ্য সরকারকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকজন ওসি, এসআই ঠিক করে কাজ করছে না। দার্জিলিংকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বারে বারে। কাউন্সিলরদের নেপালে নিয়ে গেল কে? পুলিশের কাছে শুনেছি ওদের নেপালে হাউজ অ্যারেস্ট করে রাখা হয়েছিল। দিল্লি থেকে ফোন করে কেন ডিরেক্ট তাদের দিল্লিতে পাঠিয়ে দেওয়ার কথা বলা হল? কোনও ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না।'

এর পরে তিনি আরও বলেন, ২ বছর পরেই রাজ্যে বিধানসভার নির্বাচন।  প্রতি কেন্দ্রে টাকা ঢালছে বিজেপি। ২৭ হাজার কোটি টাকা খরচ করেছে ওরা। এক একটা কেন্দ্রে ৪৫কোটি টাকা খরচ। এত টাকার উৎস কি, সেই প্রশ্নও করেন তৃণমূল নেত্রী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.