Header Ads

চোটের জন্য বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন শিখর ধাওয়ান।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় শিবিরে বড় ধাক্কা।বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন অস্ট্রেলিয়া ম্যাচের হিরো শিখর ধাওয়ান। গত ম্যাচে অজি ফাস্ট বোলার প্যাট কমিন্সের ন্যাস্টি বাউন্স শিখরের বাঁ-হাতের বুড়ো আঙুলে আঘাত করে। সেই অবস্থাতেই খেলে ঝকঝকে ১১৭ রান করেন ভারতীয় ওপেনার। তাঁর আঙুলে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে।
এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস কে শুরু করবেন, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। আর কোনো অঘটন না ঘটলে রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলই হতে পারেন বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে তরুণ অল-রাউন্ডার বিজয় শঙ্করের শিঁকে ছিঁড়তে পারে বলেও মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.