গ্রেপ্তার প্রাক্তন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
নজরবন্দি ব্যুরোঃ নওয়াজ শরিফের পর এবার আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে খারিজ হয়ে যায় তাঁর আগাম জামিনের আবেদন। তারপরেই গ্রেপ্তার করা হয় বেনজির ভুট্টোর স্বামী জারদারিকে।
পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান জারদারিকে ইসলামাবাদের বাসভবন থেকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(এনএবি)। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে। জারদারি এবং তাঁর বোন ফ্রেয়াল তালপুরের বিরুদ্ধে একাধিক বেনামি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার অভিযোগ রয়েছে।

No comments