Header Ads

ক্রিকেট কে বিদায় জানালেন যুবি।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা ২০১১ সালের বিশ্বকাপার যুবরাজ সিং। সোমবার সাংবাদিক বৈঠকে অবসর ঘোষণা করেন তিনি। হার মানতে শেখেননি। ক্যানসারের সঙ্গে যুঝেও ফের ২২ গজে ফিরে এসেছেন তিনি। সোমবার মুম্বইয়ে অবসর ঘোষণা করার সময় যুবরাজ বলেন, “২২ গজে ২৫ বছর এবং একদিনের ক্রিকেটে প্রায় ১৭ বছর কাটানোর পর অবশেষে এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম।
 অনেক কিছু শিখিয়েছে ক্রিকেট। কীভাবে লড়তে হয়, কীভাবে পড়তে হয়, আবার ধুলো মেখে কীভাবে ফের উঠে দাঁড়াতে হয়, তা শিখেয়েছে ক্রিকেট”।২০১১ সালে বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্সে ভরসা করেই ভারত বিশ্বকাপ জেতে। তিনি হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে তিনি দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।
সেই টুর্নামেন্টের পরই যুবরাজের ক্যানসার ধরা পড়ে। সেই ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করেও তিনি ফের ক্রিকেট মাঠে ফেরত এসেছিলেন। ফের একবার ভারতের হয়ে কামব্যাক করেন। তবে শেষ এক-দেড় বছরে ফর্ম ভালো না থাকায় জাতীয় দল থেকে বাদ পড়েন। যুবি আশা করেছিলেন বিশ্বকাপের ভারতের দলে সুযোগ পাবেন। তবে সেই সুযোগ তিনি পাননি। তারপরই এদিন বিশ্বকাপ চলাকালীন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন যুবরাজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.