কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা জানালেন তৃণমূল নেত্রী!
নজরবন্দি ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে থাপ্পড় মারার ঘটনার টুইটারে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''বিরোধী দলের নেতাদের নিগ্রহ ও আক্রমণ প্রমাণ করছে, বিজেপি নির্বাচন ইতিমধ্যেই হেরে গিয়েছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।'' এর পরে তিনি আরও বলেন, আমরা সবাই কেজরিওয়ালের পাশে রয়েছি।
প্রসঙ্গত, শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারে এক ব্যক্তি। সেসময় হুডখোলা জিপে প্রচার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আচমকাই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে পড়ে গাড়ির ওপর। কিছু বুঝে ওঠার আগেই অরবিন্দ কেজরিওয়ালের গালে চড় মারেন তিনি।
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান কেজরিওয়াল। এরপর ওই ব্যক্তি তাঁর গলায় ধাক্কা দেয়। ততক্ষণে অবশ্য কেজরিওয়ালের দেহরক্ষীরা তাঁকে টেনে নীচে নামিয়ে আনেন। আর এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

No comments