নির্বাচনী প্রচারে বেলাগাম বরুণ গান্ধী। নিন্দার ঝড় রাজনৈতিক মহলে।
নজরবন্দি ব্যুরোঃ মা মানেকা গান্ধীর পর এবার বিতর্কে ছেলে বরুণ গান্ধী। পিলিভিটে এক নির্বাচনী প্রচারে ইন্দিরার নাতি তথা এক সময়ের দাপুটে কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর ছেলে বরুণের বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে ।উত্তরপ্রদেশের পিলিভিটে মা মানেকা গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিপক্ষ সমাজবাদী পার্টি তথা বহুজন সমাজবাটি পার্টির জোট প্রার্থী সোনু সিংকে চরম তোপ দাগেন বরুণ ।
তিনি বলেন,'আমি সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ গান্ধী। আমি এখানে দাঁড়িয়ে আছি,.. এরকম লোকজনরা আমার জুতোর ফিতে খুলে দেয়'।উল্লেখ্য, ভারতে জরুরী অবস্থা চলাকালীন কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী অন্যতম ক্ষমতাসীন মুখ হিসাবে উঠে আসেন ভারতীয় রাজনীতিতে। ১৯৮০ সালে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। সেই সঞ্জয়ের পুত্র বরুণ এদিন ফের একবার তাঁর পিতৃপরিচয় প্রকাশ করে বিপক্ষকে হুমকি দেওয়ার পর , বহু আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

No comments