Header Ads

ফের বিতর্কে সাধ্বী প্রজ্ঞা, নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নজরবন্দি ব্যুরো: ফের নির্বাচন কমিশনের নোটিশ মধ্য প্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ওরফে প্রজ্ঞা সিং ঠাকুরের। এবার কমিশনের জারি করা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে প্রচার করায় প্রজ্ঞাকে নোটিশ ধরাল ভোপাল জেলা নির্বাচনী অফিসার।
বাবরি ধ্বংস নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং উস্কানিমূলক মন্তব্য করায় আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনে প্রজ্ঞার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল আগেই। সেকারণেই প্রজ্ঞার উপর গত বৃহস্পতিবার থেকে তিন দিন, মোট ৭২ ঘণ্টা কোনওরকম প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।
কিন্তু কমিশনের নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে নির্দিষ্ট ওই তিন দিনের মধ্যেই প্রজ্ঞা ভোটপ্রচার করেছিলেন। এর বিরোধিতা করে ফের কমিশনে অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতেই এই নোটিশ বলে জানা গিয়েছে। প্রজ্ঞার কাছে এজন্য জবাবদিহিও চেয়েছে নির্বাচন কমিশন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.