স্মিথ এবং ওয়ার্নারই দলের আসল নেতাঃ জাস্টিন ল্যাঙ্গার
নজরবন্দি ব্যুরোঃ আইপিএল শেষ করে দেশে ফিরে বিশ্বকাপের শিবিরে যোগ দিয়েছেন দুই অজি তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার অনুশীলনে যোগ দিলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। শুক্রবার থেকে ব্রিসবেনে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্প।এদিকে অজি দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, "বিশ্বকাপ ট্রফি নিজেদের দখলে রাখতে আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারকেই নেতা হয়ে উঠতে হবে।
সে দায়িত্ব থাকুক বা না থাকুক আমরা চাই দলের সব ক্রিকেটার নেতা হয়ে উঠুক।'' এর পর স্মিথ এবং ওয়ার্নার সম্পর্কে তিনি বলেন, ''দলের আসল নেতা ওরা দুজনেই। ওদের নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে। ওদের এই অভিজ্ঞতাই বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে আমাদের কাজে লাগাতে হবে।'' দু বছর পর ফের নেতৃত্ব ফিরে পেতে পারেন স্মিথ। তবে ওয়ার্নার কখনও নেতৃত্ব ফিরে পাবেন না অস্ট্রেলিয়া দলের। নির্বাসনের সময়ই ক্রিকেট অস্ট্রেলিয়া তা জানিয়ে দিয়েছিল।

No comments