ক্রিকেটের বাইরে এক নতুন কীর্তি গড়লেন সচিন।
নজরবন্দি ব্যুরোঃ নিজের ক্রিকেট কেরিয়ারে বহুবার 'প্রথম' কীর্তি গড়ে দেখিয়েছেন তিনি। তাঁর সেই 'প্রথম' কীর্তিসমূহ এখনও সযত্নে রেকর্ডবুকে বেঁচে রয়েছে। যাইহোক, বাইশগজের দুনিয়া ছেড়ে দিয়েছেন অনেকদিন। যাইহোক, সচিন রমেশ তেন্ডুলকর নিজেও এবার 'প্রথম কোনওকিছুর' সাক্ষী থাকলেন। সালোঁ-তে আসলে তিনি প্রথমবার দাড়ি কামালেন।
তা-ও আবার সেই সালোঁ-র মালিক দুই বোন। পুরো বিষয়টিই সচিন নিজে পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। প্রকাশ্যে আসার পরেই তা ভাইরাল। ছবি দেখল নেট দুনিয়া। ভাবছেন কী এমন রেকর্ড গড়লেন শচীন? একটু খোলসা করে বলা যাক। ইনস্টাগ্রাম পোস্টে শচীন জানালেন, এতদিন পর্যন্ত অন্য কারও কাছে দাড়ি কামাতেন না তিনি। এই প্রথম একটি মেয়ের কাছে দাঁড়ি কাটলেন শচীন।ইনস্টাগ্রামে দাঁড়ি কামানোর সেই ছবিও শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার।
এবং ক্যাপশনে নিজেই লিখলেন, 'এই প্রথমবার। আপনারা হয়তো জানেন না। আমি এর আগে অন্য কারও হাতে শেভ করিনি। কিন্তু সেই রেকর্ডটা ভেঙে নিলেন। সত্যিই খুব গর্বিত বার্বার শপ গার্লদের সঙ্গে দেখা করে। এবং তাদের হাতে জিলেট ইন্ডিয়ার প্রদান করা বৃত্তি তুলে দিতে পেরে।'

No comments