কাশ্মীরে খুন বিজেপি নেতা! তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা গুল মহম্মদ মিরের হত্যার রবিবার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ব্লগে মিরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তিনি।
এনসি নেতা ওমর আবদুল্লা এবং পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতিও হত্যার নিন্দা করে মিরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, শনিবার সন্ধ্যায় অনন্তনাগ জেলার নওগাম গ্রামের ভেরিনাগ এলাকায় তিন জঙ্গি মিরের বাড়ি ঢুকে তাঁর কাছে গাড়ির চাবি চায়।
মির চাবি দিলে তারা গাড়ি নিয়ে চম্পট দেওয়ার আগে জেলা বিজেপির সহ সভাপতি মিরের লক্ষ্য করে একাধিক গুলি চালায়। রক্তাক্ত মিরকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।

No comments