Header Ads

লাইনে ড্রেনের জল, নজিরবিহীন ঘটনায় আটকে গেল মেট্রো চলাচল

নজরবন্দি ব্যুরো: ফের নজিরবিহীন বিভ্রাট কলকাতা মেট্রোয়। এবার ড্রেনের জল উঠে এল মেট্রো লাইনের উপর। আর তার জেরে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল।
ছুটির দিন রবিবার সকালে ফের ভোগান্তির শিকার হতে হল কলকাতাবাসীকে। এই ঘটনাটি ঘটেছে যতীন দাস মেট্রোয়। মেট্রোর আপ ও ডাউন দুই লাইনের মাঝে একটি ড্রেন থাকে। আজ সকালে যতীন দাস মেট্রো স্টেশনে দেখা যায়, উপচে গিয়েছে সেই ড্রেনের জল।
ড্রেনের জল উপচে লাইনের উপর চলে এসেছে। আর এই কারণে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।এদিকে দমদম থেকে ময়দান ও ওদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালানো হয়। দ্রুত শুরু হয় সারাইয়ের কাজ। জল সরানোর পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.