তৃণমূলের জন্য দরজা খোলা রাখতে চায় কংগ্রেস!
নজরবন্দি ব্যুরো: দরকার হলে তৃণমূলের হাত ধরতেও পারেন তারা! জানিয়ে গেলেন সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা সলমন খুরশিদ।
লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকলেও, ভোট পরবর্তীতে রাজ্যের শাসকদলকে 'বন্ধু' করতে কংগ্রেসের আপত্তি থাকবে না, এমন বক্তব্যও দিয়েছেন তিনি।
লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে আসেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সলমন খুরশিদ।
শুক্র ও শনিবার তিনি কলকাতা-সহ একাধিক জেলায় বাংলার কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। শনিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। বক্তব্যের শুরুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেও, পরের দিকে স্পষ্ট ভাষায় তৃণমূলের সমর্থন নিতে প্রস্তুত আছেন, এমন বার্তাও দিয়ে দেন। খুরশিদ বলেন, 'তৃণমূলের জন্য দরজা বন্ধ করিনি। ধাক্কা দিয়ে তৃণমূলকে সরিয়েও দিইনি। আমরা চাই, বিজেপি বিরোধী সব দলের একটা জোট সরকার হোক।'

No comments