Header Ads

তৃণমূলের প্রচারে ভাগ্যশ্রী!

নজরবন্দি ব্যুরো: বহুদিন রূপালি পর্দাতে দেখা নেই তাঁর। কিন্তু তাঁর হাসি, কথা বলার ধরণ ভক্তদের মনে আজও থেকে গিয়েছে। তিনি বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। শনিবার তাঁকে দেখা গেল ভাটপাড়ায়।
লোকসভা নির্বাচনে বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী এবং ভাটপাড়া উপনির্বাচনের প্রার্থী প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সমর্থনে রোড শো করলেন তিনি। দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন উপস্থিত জনতার কাছে। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব।র‍্যালিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.