বিজেপি নাকি ৫০ কোটি ঘুষ দিতে চেয়েছিল। বিস্ফোরক অভিযোগ তেজ বাহাদুরের!
নজরবন্দি ব্যুরোঃ আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন বিএসএফের বরখাস্ত জওয়ান তেজ বাহাদুর যাদব। প্রথমে নির্দল হলে প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও, পরে সমাজবাদী পার্টি তাঁর পাশে দাঁড়ায়। নিজেদের প্রার্থী শালিনী যাদবের নাম প্রত্যাহার করে তেজ বাহাদুরকেই মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করেন অখিলেশ।
লক্ষ্য ছিল, সেনার প্রতি ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে বারাণসীতে প্রধানমন্ত্রীকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলা। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তারপরই বিস্ফোরক অভিযোগ এনেছেন তেজ বাহাদুর। তাঁর অভিযোগ, 'শুরুতে মনোনয়ন প্রত্যাহারের জন্য ওরা আমাকে হুমকি দেয়। তাতে কাজ না হওয়ায় আমাকে ৫০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল।
তাতেও রাজি না হওয়ায় আমাকে খুনের হুমকি দেওয়া হয়। শুধু আমাকে নয় আমার ছেলেকও খুন করার হুমকি দিয়েছিল।' এখানেই থেমে থাকেননি তেজ বাহাদুর। তিনি আরও অভিযোগ করেন, বিজেপির চাপেই তাঁর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তেজ বাহাদুর অবশ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

No comments