"৪২-এ ৪২ পাব আমরা, আপনি দশটা পাবেন তো ?" মোদীকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: রাজ্যে পঞ্চম দফা ভোটের দিনও প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোপীবল্লভপুর, বিষ্ণুপুর আর কোতুলপুর। তিন সভা থেকেই তৃণমূল-নেত্রীর মূল আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে।
মঞ্চ থেকে মোদীকে নজিরবিহীন ভাবে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বলছে ১০টা আসন পাবে তৃণমূল। তুমি দশটা পেলে হয়। তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে। কারণ তৃণমূল দিল্লিতে সরকার গঠনে ভূমিকা নেবে। আপনি দশটা দেখছেন ? নিজের কি হবে হাল ? ঠিক আছে তো ? বেচারা। সোমবার নির্বাচনী সভায় ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গোপীবল্লভপুরের সভায় পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে ভোট আদায়ের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শুনুন নরেন্দ্র-বাবু, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। পঞ্চায়েতে মিথ্যে বলে টাকা বিলিয়ে ভোট নিয়েছিলেন। এই নির্বাচনে টাকা বিলিয়ে ভোট করলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখব। তাতে প্রশাসনের কেউ জড়িত থাকে, তাকেও ছেড়ে দব না আমরা।’

No comments