Header Ads

মৌলানা মাসুদ নিয়ে চুপ কেন মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুললেন মোদী

নজরবন্দি ব্যুরো: মৌলানা মাসুদ আজহার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তালিকায় আন্তর্জাতিক জঙ্গী। এবারের লোকসভা নির্বাচনে এই ঘটনা মোদীর রাজনৈতিক জমি অনেকটাই শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক বোদ্ধারা।
এবার মাসুর প্রশ্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন মোদী। সোমবার হলদিয়ার নির্বাচনী প্রচার সভা করতে এসেছিলেন মোদী।

হলদিয়ার ওই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাসবাদী মাসুদ আজহার পাকিস্তানের ছত্রছায়ার নিরাপদেই ছিল এতদিন। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই খবর শুনে আপনাদের গর্ব হচ্ছে না? গর্ব হচ্ছে তো?
আপনাদের গর্ব হওয়াটাই স্বাভাবিক। আপনাদের মাথা উঁচু হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দিদিকে কখনও এই ব্যাপারে তারিফ করতে শুনেছেন আপনারা। সারা দেশ গর্বিত, কিন্তু দিদি কিছু বলছেন না কেন?’’মোদীর ব্যাখ্যা, নিজের ভোট-ব্যাংকের কথা মাথায় রেখে দিদি কিছু বলছেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.