Header Ads

শ্লীলতাহানির অভিযোগ থেকে মুক্ত প্রধান বিচারপতি!

নজরবন্দি ব্যুরো: অবশেষে ক্লিনচিট পেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিন বিচারপতির প্যানেল তাঁকে আজ শ্লীলতাহানির অভিযোগ থেকে মুক্তি দিল। কমিটিতে ছিলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তিন বিচারপতিই গগৈকে ক্লিনচিট দেন। তাঁকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এই প্রসঙ্গে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ রিপোর্ট ঊর্ধ্বতন বিচারপতির হাতে জমা দেওয়া হবে।
তবে রিপোর্টে কি রয়েছে, তা এখনি বলা যাবে না বলেও জানানো হয়েছে। তবে রঞ্জন গগৈর বিরুদ্ধে আনা অভিযোগের সারবত্তা ছিল না বলেই ওই রিপোর্টে উল্লেখ আছে বলে খবর। এর আগে, ৩৫ বছর বয়সী এক মহিলা ২২ বিচারপতিকে তাঁর অভিযোগের কথা লিখিত জানান। ওই মহিলার অভিযোগ অনুসারে, তাকে আলিঙ্গন করে পরে তার ওপর জোরজবরদস্তি করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.