Header Ads

আবার দেশের প্রধানমন্ত্রী হবার বাসনা প্রকাশ করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী

নজরবন্দি ব্যুরোঃ ফের বিএসপি সুপ্রিমো মায়াবতী তাঁর প্রধানমন্ত্রীর হওয়ার বাসনার কথা প্রকাশ করলেন। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি ফের ভোট ময়দানে নামার ইঙ্গিত দিয়ে যান। তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাঁকে, তিনি এগিয়ে আসছে দ্বিধা করবেন না।
এর আগে মার্চ মাসে তিনি একই রকম ইঙ্গিত দিয়েছিলেন। তারপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি না বলে আপনারা হতাশ হবেন না। প্রয়োজন হলে আমি আমাদের জেতা যে কোনও আসন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।তিনি মনে করেন, এবার বিরোধী জোটই ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে তিনি পিছপা নন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.