Header Ads

মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ মমতার।

নজরবন্দি ব্যুরোঃ নরেন্দ্র মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার কোতুলপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, যে নিজের স্ত্রীর খবর রাখেন না, তিনি আবার ভারতবর্ষ সামলাবেন। প্রধানমন্ত্রী শুধু ঘি, মাখন খেয়ে মোটা হচ্ছেন বলেও মন্তব্য করেন মমতা। বলেন, ছাতি ৫৬ ইঞ্চির থেকে ১১২ ইঞ্চি হলে ভাল হত।রাজ্যের বিভিন্ন সভায় মোদী আক্রমণ করে বলছেন, তৃণমূল তোলাবাজি ট্যাক্স।রাজ্যের সর্বত্রই তৃণমূলকে তোলাবাজি ট্যাক্স দিতে হয়।
 এদিন কোতুলপুরের সভা থেকে তারই জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবন্দি করে কত টাকা তুলেছেন, যে তাকে তোলাবাজ বলা হচ্ছে।ভোটের আগে মোদীর রাজ্যে আসাকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করেন তিনি। সঙ্গে তিনি আশ্বাসদেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে রাজ্য সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.