ব্যারাকপুরে জিতে গিয়েছি! দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের
নজরবন্দি ব্যুরো: নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। ব্যারাকপুরে জিতে গিয়েছি। সরাসরি জানালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের বেশকিছু এলাকা। বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যারাকপুরের মোহনপুরে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
মুখ ফেটে যায় বিজেপি প্রার্থীর। অর্জুন সিংয়ের অনুগামীর বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এক ফুল বিক্রেতা মহিলাকে মারধর ও বুথে না ঢুকতে দেবার অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিজেপির অর্জুন সিং। তিনি দাবি করেন, "ভোটে জিততে গেলে সবকিছু করতে হয়। বিভিন্ন কৌশল নিয়ে ভোট লড়েছি। আমাকে কেউ মারলে পাল্টা জবাব দেব।" শুধু ব্যারাকপুরে তিনি নিজে নন, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ও জিতবেন বলে দাবি করেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং।

No comments