ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ!
নজরবন্দি ব্যুরো: ভিভিপ্যাট মামলায় ফের ধাক্কা। বিরোধীদের করা ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল শীর্ষ আদালত। আদালতের এই রায়ের ফলে ২১টি রাজনৈতিক দলের আবেদন খারিজ হয়ে গেল।
৫০ শতাংশ বুথে ভিভিপ্যাট স্লিপ পরীক্ষার আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু, ভিভিপ্যাট নিয়ে পুরোন রায়ই বহাল থাকল আজকের এই নির্দেশের পরে।
বিরোধীদের দাবিতে বিব্রত সুপ্রিম কোর্ট, যে কোনও ইভিএমের সঙ্গে যে কোনও ভিভিপ্যাটের জোড় পরীক্ষানিরীক্ষার পরিমাণ আর বাড়াতে চাইছে না আদালত। ফলে, এ বারের লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র-পিছু ওই জোড় পরীক্ষানিরীক্ষা পাঁচটি বুথেই সীমাবদ্ধ থাকল।
শীর্ষ আদালতের আগের রায় খতিয়ে দেখে ওই পরিমাণ বাড়িয়ে অন্তত ২৫ শতাংশ করার যে আর্জি জানানো হয়েছিল ২১টি বিরোধী দলের তরফে, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। এর ফলে সুপ্রিম কোর্টে বিরোধীদের আবার একবার মুখ পুড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments