মুক্তি পেতে চলেছে বিতর্কিত ছবি ‘বাঘিনী’!
নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু ঘটনা নিয়ে ছবি ‘বাঘিনী’। লোকসভা নির্বাচন চলাকালীন গত ৩ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু ছবির ট্রেলার মুক্তির পর বিতর্ক বাড়তে থাকে। প্রশ্ন ওঠে এটি মুখ্যমন্ত্রীর বায়োপিক কি না? নির্বাচন চলাকালীন যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’ নামক ছবিটি আটকে দেওয়া হয়, তাই এই রাজ্যের বিরোধীরা এই ছবি মুক্তির ব্যাপারে সরব হন।
এর পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছবি মুক্তি আটকে দেওয়া হয়।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাঘিনী’ ছবিটির বিষয়ে নিজে টুইট করেন। ওই টুইটে তিনি জানিয়েছিলেন ওই ছবি তাঁর বায়োপিক নয়। তার পরেও মুক্তি পায়নি ছবিটি। অবশেষে প্রতীক্ষার অবসান। নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিনই অর্থাৎ আগামী ২৪ মে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত সেই ছবি ‘বাঘিনী’।

No comments