Header Ads

বিজেপির স্লোগান আমি মরে গেলেও আমার মুখ থেকে বের হবে না": মমতা

নজরবন্দি ব্যুরোঃ শেষ দুই দফার ভোটের আগে ভোটব্যাঙ্কের ঝুলি ভরতে তত্পংর সমস্ত ক'টি রাজনৈতিক দল। এরই মধ্যে বাঁকুড়ার রানিবাঁধের প্রচার মঞ্চ থেকে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। বেশ কিছুদিন ধরে 'জয় শ্রীরাম' বনাম 'বন্দেমাতরম' বুলিকে কেন্দ্র করে বাংলার রাজনীতি সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি তোলায় ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে যা নিয়ে তোপ দেগেছেন মোদীও।

 সেই প্রেক্ষিতে মমতা এদিন সাফ জানান, 'তুমি যাঁকে মানবে আমি তাঁকে মানব না। বিজেপির স্লোগান আমি মরে গেলেও আমার মুখ থেকে বের হবে না।' অপর দিকে মমতা দাবি করেন, মাওবাদী সমস্যা দূর করতে এক্কেবারেই ব্যর্থ হয়েছে মোদী সরকার। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে এই সমস্যা বিজেপি মেটাতেও না পারলেও, বাংলাতে এই সমস্যা দূর করতে সমর্থ হয়েছে বাংলার মমতা-সরকার ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.