Header Ads

মাথা খারাপ, পাগল, অসভ্য লোকেরাই তৃণমূল আর বিজেপির নেতৃত্ব দিচ্ছেন: সুজন চক্রবর্তী

নজরবন্দি ব্যুরো: ‘কাস্তেটাকে ভালো করে শান দিন। আগাছা গুলোকে কেটে দিন। তৃণমূল মুছে যাবে। বিজেপি পালিয়ে যাবে’। মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীল খাঁ-র সমর্থনে এক নির্বাচনী জনসভায় এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী।
এর পরে তিনি আরও বলেন, কৃষকের ফসলের ন্যায্য দাম, ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরি , বয়স্কদের ছ’হাজার টাকা পেনশন, এ সমস্ত দাবি সামনে রেখে বামপন্থীরা এই নির্বাচনে নেমেছে। শুধু দাবি জানানো নয়, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। বেশি সংখ্যায় বামপন্থী সাংসদরা যখন সংসদে পৌঁছবেন তখন দিল্লি হোক বা এরাজ্য, দুই সরকারকেই এঁরাই ‘তুর্কি নাচন নাচাবেন’ বলে জানান সুজন-বাবু।
এদিন সভা শেষে সিপিআই(এম) নেতা সুজন-বাবু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় ‘পর্যবেক্ষক’ অনুব্রত মণ্ডলের তীব্র ভাষায় সমালোচনা করেন। এর পরে তিনি বলেন, ‘মাথা খারাপ, পাগল, অসভ্য’ লোকেরাই তৃণমূল আর বিজেপির নেতৃত্ব দিচ্ছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.