Header Ads

রাজ কাপুরের আর কে স্টুডিও বিক্রি করল কাপুররা!

নজরবন্দি ব্যুরো: বিক্রি হয়ে গেল আর কে স্টুডিও। রাজ কাপুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী আর কে স্টুডিও গোদরেজ প্রপার্টিজের কাছে বিক্রি করে দিল কাপুর পরিবার।
শুক্রবারই, আর কে স্টুডিও কেনার খবর জানায় গোদরেজ প্রপার্টিজের কর্তারা।
মুম্বই সংলগ্ন চেম্বুরে ২.২ একর জমির উপর রয়েছে ঐতিহাসিক এই আর কে স্টুডিও। শুক্রবার গোদরেজ প্রপার্টিজের তরফে জানানো হয়, ০.৩৫ মিলিয়ান স্কোয়ার ফিটের এই জায়গায় তৈরি হবে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি, এখানে শপিং কমপ্লেক্স তৈরি করার ভাবনাচিন্তা রয়েছে বলেও খবর। তবে ঠিক কত টাকায় কাপুর পরিবারের কাজ থেকে এই আর কে স্টুডিও কেনা হল তা অবশ্য প্রকাশ্যে আনেনি ওই সংস্থা।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.