Header Ads

শিক্ষার্থীদের দুই মাস ধরে ছুটির তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি শিক্ষক সেল।

নজরবন্দিঃ গতকাল শিক্ষামন্ত্রীর ছাত্র-ছাত্রীদের দুই মাস ধরে ছুটি ঘোষণায় শিক্ষা মহল স্তম্ভিত। অভিভাবক এবং শিক্ষকদের মনে একটাই প্রশ্ন লোকসভা ভোটের সময় এই ছুটি ঘোষণার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভোট রাজনীতির শিকার হতে হলো না তো? ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বিজেপি শিক্ষক সেল শিক্ষার্থীদের দুই মাস ধরে ছুটি ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে বলেন পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু ৮ই জুন প্রবেশ করে, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বাবু কীভাবে জানলেন যে এই বছর মৌসুমী বায়ু ৩০শে জুন প্রবেশ করবে।

 তিনি জানান গরমের জন্য ৩০শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা অযৌক্তিক। বর্তমানে অতিরিক্ত গরমের জন্য আগাম ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন এই যুক্তিও খাটে না। ঘূর্ণিঝড় ফনীর কারণে এমনিতেই তাপমাত্রা অনেক কমে গেছে। স্বাভাবিক নিয়মে গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা মে মাসের ১৮ তারিখ থেকে। রমজান মাসের শুরুতেই ছুটি ঘোষণা করে লোকসভা ভোটের সময় সংখ্যালঘুদের ভোটকে প্রভাবিত করার জন্য তৃনমলের এই প্রচেষ্টা। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে তৃণমূলের এই তোষণ নীতির প্রচেষ্টাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে। কারণস্বরূপ দীপলবাবু বলেন শিক্ষার্থীরা টানা দুই মাস ধরে বিদ্যালয় যাওয়া থেকে বঞ্চিত থাকলে RTE অ্যাক্ট অনুসারে ছাত্র-ছাত্রীদের যতদিন ক্লাস করা উচিত সেটা সম্ভব হবে না এবং সিলেবাসও অসম্পূর্ণ থেকে যাবে।

 ফলে অভিভাবকদের মনে সরকারী বিদ্যালয় সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে বেসরকারী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রবণতা বাড়বে। এছাড়াও দুই মাস ধরে শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়া বন্ধ থাকলে তারা মিড-ডে মিল থেকেও বঞ্চিত থাকবে। ফলে অভাবী ছাত্র-ছাত্রীদের খুবই সমস্যায় পড়তে হবে। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে আবেদন জানাচ্ছি শিক্ষার্থীদের দুই মাস ধরে যে ছুটি ঘোষণা করা হয়েছে তা যেন পুনর্বিবেচনা করা হয়।

 বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মন্ডল এবং শান্তনু মন্ডল জানান গতকাল প্রকাশিত নির্দেশিকায় এই দুই মাস ছুটির সময় শিক্ষকদের বিদ্যালয়ে কী করনীয় তা জানতে গেলে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সম্বন্ধে যে ভাষায় কথা বলেছেন তাতে শিক্ষক সমাজ অপমানিত বোধ করেছেন। আমরা শিক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.