'বোরখা' ও "ঘোমটা" নিয়ে মন্তব্য করে বিতর্কে গীতিকার জাভেদ আখতার
নজরবন্দিঃ কেরলের শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ফরমান জারি করেছে মুসলিম এডুকেশন সোসাইটি। ঠিক এরপরই গীতিকার জাভেদ আখতার ,বোরখা নিষিদ্ধকরণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঘোমটা প্রশ্ন তোলেন ।
জাভেদ আখতার জানান, 'বোরখা' নিষিদ্ধ করণের বিরুদ্ধে তিনি নন, তবে তাঁর প্রশ্ন এক্ষেত্রে কেন বাদ দেওয়া হচ্ছে 'ঘোমটা'কে? নিরাপত্তার কারণে যদি মুখ ঢাকা পোশাক নিষিদ্ধই হয়, তাহলে ঘোমটাও নিষিদ্ধ হোক ।
এই নিয়ে জোরদার সওয়াল করেছেন জাভেদ আখতার। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি তোলেন, লোকসভা নির্বাচনের চূড়ান্ত দফার আগে সরকার জানিয়ে দিক ঘোমটা নিয়ে নিষিদ্ধকরণমূলক পদক্ষেপ।
রাজ্যসভার সাংসদ জাভেদ আখতার বলেন, ' ঘোমটা , বোরখা দুটো একসঙ্গে নিষিদ্ধ করা হলে আমি খুশি হব'। জাভেদ আখতারের এমন বক্তব্যের একাধিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিতর্কের পর জাভেদ আখতারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments