Header Ads

ফণীর আতঙ্কে বাতিল অনেক ট্রেন।বন্ধ শপিং মল!

নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাতিনেক আগেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ভূপৃষ্ঠে। ঝড়ের প্রভাবে ক্রমশই শ্রীক্ষেত্রের অবস্থার অবনতি হচ্ছে। পর্যটকশূন্য পুরী বিদ্যুত্ বিচ্ছিন্ন। ব্যাহত ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন এলাকায় ভেঙে গিয়েছে গাছ এবং হোর্ডিং।
 এখনও পর্যন্ত ওড়িশায় তিনজনের মৃত্যু হয়েছে।আজ থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাতিল করা হয়েছে শিয়ালদার দক্ষিন শাখার বেশ কিছু ট্রেন। শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ লাইনের ছটি ট্রেন বাতিল।
শিয়ালদহ-ক্যানিং লাইনে আটটি ট্রেন বাতিল। শিয়ালদহ-ডায়মন্ডহারবার লাইনে বাতিল ছটি ট্রেন।
 শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুরের আটটি ট্রেন বাতিল। লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনেও ব্যাহত ট্রেন চলাচল। এই রুটের পাঁচটা ট্রেন বাতিল।ফণীর আতঙ্কে বিকেল ৩টে থেকে বন্ধ দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল।বিপর্যয়ের ভয়াবহতা বাড়লে প্রয়োজনে স্তব্ধ হতে পারে মেট্রো পরিষেবা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.