Header Ads

ভোটের পরেই মুক্তি পাবে মোদীর বায়োপিক।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের মধ্যে নয়, ভোটের ফলাফল বেরোনোর পরই মুক্তি পাবে নরেন্দ্র মোদির বায়োপিক। আগামী ২৩ মে লোকসভা ভোটের ফলাফল। তার পরদিন অর্থাত্ ২৪ মে মুক্তি পাবে সিনেমাটি। শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে এই ছবির নির্মাতাদের পক্ষ থেকে। এর আগে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল বিবেক ওবেরয় অভিনীত সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। শেষপর্যন্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও।

 সিনেমাটি দেখার পর শীর্ষ আদালত ছবি মুক্তি নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব দেয় নির্বাচন কমিশনকে। আর ছবি মুক্তির একদিন আগে নির্বাচন কমিশন জানায়, লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি পেলে তা নির্বাচনের ভারসাম্য নষ্ট করবে।
তাই ভোট চলাকালীন ছবিটির মুক্তি সম্ভব নয়। আর এবার সেই বিতর্ক এড়াতেই সিনেমাটির মুক্তি আরও পিছিয়ে ২৪ মে করা হয়েছে। দেরি করে মুক্তি পেলেও সিনেমাটি সাফল্য অর্জন করবে। এমনটাই আশা প্রকাশ করেন সিনেমার প্রযোজক সন্দীপ সিং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.