Header Ads

রাজ্যে উদ্ধারকাজ চালাতে তৈরি সেনাবাহিনী!

নজরবন্দি ব্যুরো: ইতিমধ্যে পুরী সহ গোটা ওড়িশায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফণী। এবার এগিয়ে আসছে এই রাজ্যের দিকে। কলকাতা সহ উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে এই ঝড় তাণ্ডব চালাবে বলে অনুমান।
তার আগে উদ্ধারের সবরকম ব্যবস্থা নিতে তৈরি সেনাবাহিনী।

শিলং-এ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ও কলকাতার হেডকোয়ার্টার যৌথভাবে এই উদ্ধারকাজ চালাবে বলে জানা গিয়েছে। উদ্ধার ও ত্রাণ বিতরণ করা হবে হেলিকপ্টারের মাধ্যমে। আর সেই ‘এক্সারসাইজ ফণী’র জন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
উদ্ধারকাজের জন্য রাখা হয়েছে ৬টি হেলিকপ্টার ও ত্রাণ-বিলির জন্য জিনিসপত্র রাখা হয়েছে পাঁচটি হেলিকপ্টারে। ত্রাণসামগ্রী পৌঁছে দিতে তৈরি আছে অন্তত চারটি AN 32 এয়ারক্রাফট। এছাড়া তৈরি আছে NDRF টিম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.