Header Ads

"জেতাতে হবে ভাইপোকে, প্রতিবাদী শিক্ষকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা!" লিখলেন মইদুল ইসলাম

মইদুল ইসলামঃ গত শনিবার আমার উপর তৃনমূলী হামলার ঘটনায়, আমাকে অস্ত্রআইনে মিথ্যা মামলায় গ্রেপ্তারের চেষ্টা! আপনারা জানেন গত শনিবার আমার এলাকা ডায়মন্ড হারবারের গুরুদাসনগরে বামপ্রার্থী চিকিৎসক ফুয়াদ হালিমের উপর হামলা করে অভিষেক ব্যানার্জী ঘনিষ্ট যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারী ও বাসুলডাঙ্গা পঞ্চায়েত প্রধান রিপন মল্লিকের নেতৃত্বে ২৫-৩০ জন অস্ত্রধারী দূষ্কৃতিরা৷ আমি বাজার করে ফেরার সময় একজন সমাজকর্মী হিসাবে গণতন্ত্র রক্ষার্থে প্রতিবাদ করায় আমার উপর ও হামলা চালায়৷ আমাকে প্রচন্ড মারধর করে এবং আমার স্কুটি ভেঙে পুকুরে ফেলে দেয়৷ আমি হসপিটালে ভর্তি হই ৷ আরো ১৭ জন আক্রান্ত হয়৷
পরেরদিন হসপিটাল থেকে ব্যক্তিগত বন্ডে বেরিয়ে এসে হাতে স্যালাইন নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে৷ সেখানে গিয়ে অভিযোগ করে কাজ না হওয়ায় তার ২ দিন পরে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েকের সাথে দেখা করি সমাজের বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদ সহ৷ গতকাল সকালে জানতে পারলাম তৃনমূলের পক্ষ থেকে অভিষেকের নির্দেশে আমাদের নামে পাল্টা FIR করেছে একজন মহিলা তৃনমূলনেত্রীকে সামনে রেখে৷ FIR এ লিখেছে আমি নাকি তৃনমূলের যুব সভাপতির মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করেছি। আরো অনেককিছু মিথ্যাভাবে সাজিয়ে গণতন্ত্র হত্যা করে এলায় সন্ত্রাস তৈরী করার উদ্দেশ্যে ও ভৌটলুট করে ভাইপোকে জেতানোর উদ্দেশ্যে আমাকে সহ অন্যান্যদের গ্রেপ্তার করার চেষ্টা করছে দলদাস পুলিশের মাধ্যমে৷
গতকাল এক নিরীহ বাম সমর্থক গ্রামবাসী খোকন মল্লিককে(যার নাম ওদের মিথ্যা FIR এ নেই) গ্রেপ্তার করেছে৷ আবার গভীর রাতে ডাঃ হারবারের প্রাক্তন বিরোধী দলনেতা সিরাজ উদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে অন্যায়ভাবে৷ এদিকে আমরা নির্বাচন কমিশনকে চাপ দেওয়ায় আমাদের অভিয়োগের বিরুদ্ধে পুলিশ লোকদেখানো তনমূলের ২ জন ছা পোষা সমর্থক কে সকালে গ্রেপ্তার করে দুপুরে হালকা ধারায় কোর্ট সিজওয়াক থাকা সত্বেও জামিন করিয়ে দিয়েছে৷ আমাদের এতো গুরুতর অভিযোগের পরেও লোকদেখানো ২জনকে ধরে ছেড়ে দিয়েছে৷ এখন দেখার ওদের মিথ্যা অভিযোগে আমাদের ২ জন যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের জামিন হয় কিনা৷ আমাকে গ্রেপ্তার করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে।
মিথ্যা মামলায় মানুষের জন্য লড়াই করতে গিয়ে এর আগেও ৩২ টি কেস আমার উপর আছে এটা নিয়ে ৩৩ নং ৬ বার জেলে গেছি ৭ বার জেলে যেতে আমি তৈরী ৷ এটা আমার অহংকার যে আমরা তৃনমূলের নেতা মন্ত্রীদের মতো সারদা নারদা তোলাবাজীর জন্য জেলে যাচ্ছি না... "প্রতিবাদীর মৃত্যু বা প্রতিবাদীকে আক্রমন করে প্রতিবাদের ভাষাকে দমানো যায় না" আসুন এর প্রতিবাদ করি ... সমাজ ধ্বংস হয় শুধুমাত্র খারাপ লোকেদের জন্য নয় ভালো লোকেদের নিষ্কৃয়তার জন্য।
আগামি সোমবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ও আক্রান্ত আমরা সংগঠনের উদ্যোগে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে ৷ প্রসঙ্গত গত ২৮ তারিখে নির্বাচন কমিশনারের কাছে আমার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে ডেপুটেশন দেওয়া হয়৷ আবার ৩০ তারিখে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় কুমার নায়েকের কাছে ডেপুটেশন দেওয়া হয় তা সত্তেও তৃনমূলের যুব সভাপতি গৌতম অধিকারী ও প্রধান রিপন মল্লিককে গ্রেপ্তার না করে নিরীহ গ্রামবাসী খৌকন মল্লিক ও সিরাজ উদ্দিন গাজীকে অভিযুক্তদের দায়ের করা মামলায় গতরাতে গ্রেপ্তার করে
শিক্ষক মইদুল ইসলাম
০৩/০৫/১৯

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.