'ফণী'র অভিমুখ এবার বাংলাদেশমুখী।
নজরবন্দি ব্যুরোঃ প্রবল ঘূর্ণিঝড় 'ফণী' শক্তিক্ষয় করে এবার বাংলাদেশমুখী। শুক্রবার দুপুরে নির্ধারিত সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ে 'ফণী'। ব্যাপক তাণ্ডবলীলা চালিয়ে দিঘা উপকূল দিয়ে তা বাংলায় প্রবেশ করে রাত সাড়ে ১২টা নাগাদ। ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে খড়গপুরের বুকে শক্তিশালী ঝড় হিসেবেই আছড়ে পড়ে 'ফণী'। তাণ্ডব চালানোর পর আরামবাগের দিকে চলে যায়। পূর্ব উপকূলের দিঘা, হলদিয়া, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এলাকায় বেশ দাপট দেখিয়েছে 'ফণী'।
অন্তত ৮ জন মারা গেছেন ওড়িশায়।
মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে কাঁচাবাড়ি। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। সুন্দরবনের দিকে বিভিন্ন নদীবাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে।এই মুহূর্তে 'ফণী'র গতিবিধি বলছে, এবার তা নদিয়া, মুর্শিদাবাদের উপর দিয়ে শক্তি আরও ক্ষয় করে বাংলাদেশের উপকূল অঞ্চলে ঢুকবে।
সেখানেও 'ফণী' মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের।
সতর্কতা জারি করা হয়েছে ১৯ জেলায়। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ স্থলভাগের উপর হওয়ায় শক্তি অনেকটাই কমেছে। বাংলাদেশে প্রবেশের সময় হয়ত 'ফণী'র গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার।

No comments