এবার নিজের বায়োপিক নিজেই পরিচালনা করতে চলেছেন কাঙ্গনা ।
নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১২ বছরের অভিনয় জীবন। তবে এরই মধ্যে পেয়ে গেছেন তিনটি জাতীয় পুরস্কার। ২০০৮-এ 'ফ্যাশন' ছবির জন্য শ্রেষ্ঠ সহঅভিনেত্রী, ২০১৪-য় 'কুইন' ছবির জন্যে সেরা অভিনেত্রী এবং ২০১৬-তে 'তনু ওয়েডস মনু রিটার্নস' এর জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার। সম্প্রতি 'মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসী'তে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার পরিচালনাও করেছেন।
তিনি হলেন বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওাত। আর এবার তিনি ঘোষণা করে দিয়েছেন নিজের বায়োপিকটি তিনি নিজেই পরিচালনা করতে চান।
কঙ্গনা জানিয়ে দিয়েছেন, নিজের বায়োপিক নিজেই পরিচালনা করার খবরটা গুজব নয়। তিনি নিজেই পরিচালনা করবেন এই বায়োপিক। সম্প্রতি তিনি জানিয়েছেন, 'নিজের বায়োপিক নিজেই পরিচালনা করতে চাই। কারণ, সাধারণত বায়োপিক মানেই যাঁর জীবনীছবি তাঁকে অনাবশ্যক বড় করে দেখানো হয়।
তাঁর কোনও দোষই দেখা হয় না। আমি সেরকম বায়োপিক চাই না। .
আমি নিজে আমার দোষ-গুণ জানি। সেই হিসেবেই লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। গুণটা যেমন তেমনি দোষটাও প্রকাশ করতে আমি কার্পণ্য করব না।'

No comments