চৌকিদার চোর হ্যায়-ই আমাদের স্লোগান থাকবে: রাহুল।
নজরবন্দি ব্যুরোঃ চৌকিদার চোর হ্যায়-ই আমাদের স্লোগান থাকবে। বললেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে মোটেই নরম হতে রাজি নন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ওপরে নিজের এক মন্তব্য চাপিয়ে দিয়েছিলাম। তার জন্য আমি ক্ষমা চেয়েছি।
কিন্তু মোদীজি বা বিজেপির কাছে কোনও ক্ষমা প্রার্থনা করিনি। উল্লেখ্য, সম্প্রতি রাফাল দুর্নীতির এক মামলা নিয়ে রাহুল মন্তব্য করেন, 'এখন সুপ্রিম কোর্টও বলছে চৌকিদার চোর।
একথা আমি গত কয়েক মাস ধরে বলে আসছিলাম।' রাহুলের ওই মন্তব্যের পর আদালত অবমাননার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তাঁর ওই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কাছে দুঃখ প্রকাশ করেন রাহুল।
কিন্তু তাতে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। গত বুধবার রাহুলকে এ ব্যাপারে স্পষ্ট করে মন্তব্য করতে বলা হয়ে। রাহুলের আইনজীবী বাধ্য হয়েই আদালতে জানান ৬ মে আদালতে এনিয়ে লিখিতভাবে ক্ষমা চাইবেন কংগ্রেস সভাপতি।

No comments